সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরজিনা রহমান

প্রবীণ সাংবাদিক ও উইমেন জার্নালিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট আরজিনা রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হার্ট, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাঁর জীবন এখন সংকটাপন্ন। দুটি কিডনিও অকেজো হয়ে গেছে তাঁর। কিন্তু আর্থিক অনিশ্চয়তায় তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে। প্রথিতযশা এই সাংবাদিক একাধিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। সমাজসেবী এই নারী তাঁর চিকিৎসায় সমাজের সহৃদয় ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: মাঈন উদ্দিন, হিসাব নম্বর ঘড়-১৭৯১০১১১৪৯৫৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।