সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপি সরকার

পপি সরকার
পপি সরকার

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামের গৃহবধূ পপি সরকার (২২) ডান হাতে হাড়ের ক্যানসারে আক্রান্ত। গত ২২ জুন থেকে তিনি ভারতের কলকাতার একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যে তাঁর চিকিৎসায় কয়েক লাখ টাকা খরচ হয়েছে। পপির স্বামী বেগমপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মচারী সুজিত কুমার শর্ম্মা সহায়-সম্বল বিক্রি করে স্ত্রীর চিকিৎসা চালিয়েছেন এত দিন। কিন্তু এখন তিনি নিঃস্ব। অথচ স্ত্রীর চিকিৎসায় আরও পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এমতাবস্থায় সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন সুজিত। সাহায্য পাঠানোর ঠিকানা: সুজিত কুমার শর্ম্মা, সঞ্চয়ী হিসাব নম্বর ৪১৩০, সোনালী ব্যাংক, সরোজগঞ্জ শাখা, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা প্রতিনিধি