সাহায্যের আবেদন
সাদিয়া আক্তার
ছোট্ট সাদিয়া আক্তার। বাগেরহাটের মংলা উপজেলার পশ্চিম শেহালাবুনিয়া গ্রামের দরিদ্র ভ্যানচালক মনা মিঞার সন্তান। দারুণ মেধাবী সাদিয়া চালনা বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। দরিদ্র ঘরের মেয়ে সাদিয়ার স্বপ্ন চিকিৎসক হবে। কিন্তু শারীরিক অসুস্থতায় তার স্বপ্ন মুকুলেই ঝরে যেতে বসেছে। মাত্র নয় বছরের মেয়েটি চিকিৎসার অভাবে এখন শয্যাশায়ী। বন্ধ হয়ে গেছে পড়াশোনা। গত তিন মাস থেকে স্কুলে যেতে পারছে না। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃৎপিণ্ডে জন্মগতভাবে ছিদ্র ছিল। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করতে হবে। এতে সুস্থ হয়ে উঠবে সে। ফিরে পাবে স্বাভাবিক জীবন। এ জন্য প্রয়োজন দুই লাখ টাকা। কিন্তু তার ভ্যানচালক বাবার এই অর্থ মেটানোর সামর্থ্য নেই। তাই অসহায় মনা মিঞা মেয়ের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, হাফিজা বেগম, সঞ্চয়ী হিসাব-৭৯৬১, উত্তরা ব্যাংক, মংলা শাখা।