সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হোসেন
মাত্র ছয় বছর বয়সী শিশু মোহাম্মদ হোসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত। সে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে। শিশুটিকে দ্রুত দেশের বাইরে পাঠিয়ে এটি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন তাঁরা। দেশে এ প্রতিস্থাপন সম্ভব নয়। কিন্তু ছেলেটিকে দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তার দরিদ্র পরিবারের। এ অবস্থায় ছেলেটির চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়তা কামনা করেছেন তার গাড়িচালক বাবা মো. সোনা মিয়া। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সোনা মিয়া, হিসাব নম্বর-৩৪১০৭৪৯৬, সোনালী ব্যাংক, দিনাজপুর করপোরেট শাখা। বিজ্ঞপ্তি।