সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম খাতুন
বেগম খাতুন

বেগম খাতুন
সিরাজগঞ্জের চৌহালীর নওহাটা গ্রামের গৃহবধূ বেগম খাতুনের কিডনিতে পাথর জমেছে। তাঁর স্বামী একজন দিনমজুর। অসহ্য ব্যথায় মাঝেমধ্যেই তিনি চিৎকার করে কাঁদছেন। তাঁর কান্নায় আশপাশের লোকজনও চোখে পানি আটকে রাখতে পারেন না। সম্প্রতি রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, তাঁর জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসায় প্রয়োজন কমপক্ষে ৭০ হাজার টাকা। কিন্তু অতিদরিদ্র পরিবারের গৃহবধূ বেগম খাতুন এই টাকা জোগাড় করতে পারছেন না। এ অবস্থায় তাঁর চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছে তিন সন্তানের এই জননীর অসহায় পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লি., হিসাব নম্বর-১০৭.১২০.২৮৮৪, ডাচ্-বাংলা ব্যাংক, কারওয়ান বাজার শাখা। বিজ্ঞপ্তি।