সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর ফারুক
খুলনার মানিকতলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. ওমর ফারুক (১২) চার বছর ধরে ক্যানসারে আক্রান্ত। দুবছর বয়সে ছেলেটি তার মাকে হারায়। আর বাবা একজন দিনমজুর। বহু কষ্টে ছেলেটিকে ঢাকায় এনে শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছে পরিবার। চিকিৎসক জানিয়েছেন, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো প্রয়োজন। কিন্তু অর্থাভাবে দেশেই তার চিকিৎসা করাতে পারছেন না শিশুটির দরিদ্র বাবা। চিকিৎসার অভাবে তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এই অবস্থায় ছেলেটির চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর সুদৃষ্টি কামনা করেছেন তার বাবা নড়াইলের বাকশ্রিরামপুরের ধুড়িয়া গ্রামের বাসিন্দা আছাদ শেখ। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ফরিদুল ইসলাম, হিসাব নম্বর-২৭৪৪, ইসলামী ব্যাংক, নড়াইল শাখা। বিজ্ঞপ্তি।