সাহায্যের আবেদন
মেহেদী হাসান
মেহেদী হাসান মাহবুবের বয়স মাত্র নয় বছর। এ বয়সেই ফেলে দেওয়া প্লাস্টিক বা ধাতবসামগ্রী দিয়ে অনায়াসে ব্যবহারোপযোগী কিছু বানিয়ে ফেলতে পারে শিশুটি। প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার। কিন্তু ছোট্ট এই শরীরে এখনই বাসা বেঁধেছে অ্যাপলাস্টিক অ্যানিমা নামের ব্লাড ক্যানসার। তাই তো মাহবুবের স্বপ্ন ফোটার আগেই ঝরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। এতে দরকার ৭০ থেকে ৮০ লাখ টাকা। কিন্তু মাহবুবের কাঠমিস্ত্রি বাবার পক্ষে এই বিপুল পরিমাণ টাকার জোগাড় করা অসম্ভব। গত ১০ মাসে ছেলের চিকিৎসায় জমিজমা বেচে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। ছেলেটির প্রতি মাসে ১৫ হাজার টাকার ওষুধ লাগে। অর্থাভাবে এ ওষুধও ঠিকমতো কিনতে পারছে না তার পরিবার। এ অবস্থায় ছেলের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আকুল আবেদন জানিয়েছেন মাহবুবের বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: ইদ্রিস সরদার, সঞ্চয়ী হিসাব-০২০.০০০.৫৪৬.৫৫৩৭, অগ্রণী ব্যাংক, যাত্রাবাড়ী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।