সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিকুররহমানরাফি
বরগুনা সানবিম স্কুলের প্লে গ্রুপের ছাত্র আতিকুর রহমান রাফি (৫) ব্লাড ক্যানসারে আক্রান্ত। তার বাবা মনোয়ার হোসেন শহরের সদর রোড এলাকার একজন চা-বিক্রেতা। রাফি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক আতিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিন থেকে চার বছর নিরবচ্ছিন্ন চিকিৎসা করানো গেলে রাফিকে সুস্থ করে তোলা সম্ভব হতে পারে। এতে অন্তত দশ লাখ টাকার প্রয়োজন। কিন্তু রাফির বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি ও দাতা সংস্থাগুলোর সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: আমিনুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১০১৫, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বরগুনা শাখা। বরগুনা প্রতিনিধি।