সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শাহিদুল ইসলাম
ছোট্ট শিশু মো. শাহিদুল ইসলাম মস্তিষ্কের ক্ষত রোগে আক্রান্ত। বর্তমানে সে অন্ধত্বেও ভুগছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে শিশুটির চিকিৎসা করানো হয়েছে। কিন্তু সুফল মেলেনি। চিকিৎসকেরা এখন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু এর জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, তা মেটানো তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বল্প বেতনভুক্ত চাকরিজীবী। এ অবস্থায় শাহিদুলকে বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছেন শিশুটির বাবা দিনাজপুরের বোচাগঞ্জের মতিজাপুর গ্রামের মো. লাইছুর রহমান। সাহায্য পাঠানোর ঠিকানা: লাইছুর রহমান, আইএফআইসি ব্যাংক, হিসাব নম্বর-১০৯.৬৫৫.২৫৭.৫০২১ অথবা, ডাচ্-বাংলা ব্যাংক, হিসাব নম্বর-১০৩.১০৩.৪৬৮০৩। বিজ্ঞপ্তি।