সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামিয়া আক্তার

কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাজাপুর গ্রামের সামিয়া আক্তার (২৩) ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত। তাঁর স্বামী মো. হাবিবুল ইসলাম অল্প বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁদের ঘরে তিন বছরের এক ছেলে রয়েছে। এরই মধ্যে সহায় সম্বল বিক্রি ও ঋণ করে রাজধানীর একটি হাসপাতাল থেকে সামিয়াকে ছয়টি কেমোথেরাপি দিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন হাবিবুল। চিকিৎসকেরা জানিয়েছেন, সামিয়ার চিকিৎসার জন্য ২০-২৫ লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় নিতান্তই অসহায় হয়ে হাবিবুল সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হাবিবুল ইসলাম, হিসাব নম্বর-১০৭১০৩১৪৫৬৪০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা। যোগাযোগ ও বিকাশ নম্বর-০১৯৮২০২৯২৯৫। বিজ্ঞপ্তি।