সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাফিনাজ বেগম

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক ও চিত্রশিল্পী শাফিনাজ বেগম (৬৫) ক্যানসারে আক্রান্ত। এ ছাড়া তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছে। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে অন্তত এক মাস নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হবে। এ জন্য এক কোটির বেশি টাকা দরকার। ব্যয়বহুল চিকিৎসা করে নিঃস্ব পরিবারটির পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: জেসরিন জাহান লাবণী, ব্যাংক হিসাব নম্বর ১১১৮৭১৮১৬১০১৬০৩, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।