সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ চঞ্চল
পাবনার সুজানগরের দুলাই উচ্চবিদ্যালয়ের দপ্তরি মোহাম্মদ চঞ্চলের (৩৬) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর সংসারে স্ত্রী-সন্তান ছাড়াও রয়েছেন বয়ঃবৃদ্ধ মা। এখন দুটি কিডনিই বিকল হয়ে পড়ায় অসহায় হয়ে পড়েছে তাঁর পরিবার। পরিবারের শেষ সম্বলটুকু দিয়ে ও স্কুলের সহায়তায় তিনি বিশেষজ্ঞ দুজন চিকিৎসককে দেখিয়েছেন। তাঁরা দ্রুত অন্তত একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু অসহায় পরিবারটির পক্ষে এর জন্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তাই সবার সহযোগিতা চায় পরিবারটি। সাহায্য পাঠানোর ঠিকানা: বেগম রিজিয়া, হিসাব নম্বর ১৬৪৬৪/০, জনতা ব্যাংক, দুলাই বাজার শাখা, পাবনা অথবা আসাদুজ্জামান আরিফ, হিসাব নম্বর ১০৫-১০১-২৩১৪৩৯, ডাচ্-বাংলা ব্যাংক, বৈদেশিক বাণিজ্য শাখা, ঢাকা। বিকাশ নম্বর ০১৭৩৪৪৪৩৫১৬। চঞ্চলের সম্পর্কে জানা যাবে ০১৭৪৪৪১৪২৯১, ০১৬৭৮৭০৮০৬১ ও ০১৫৩৫৪২২০০৮ নম্বরে। বিজ্ঞপ্তি।