সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফিন ইসলাম
সাড়ে চার বছর বয়সী শিশু আরিফিন ইসলাম জন্মের কিছুদিন পর থেকেই স্নায়ুতন্ত্রের গুরুতর অসুখে আক্রান্ত। তার বাবা আসিকুর ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের কর্মী। সন্তানের চিকিৎসার জন্য তিনি পারিবারিক জমি বিক্রি করে ইতিমধ্যে ১৮ লাখ টাকার বেশি খরচ করেছেন। কিন্তু তাতে বড় কোনো সুফল পাননি। চিকিৎসকেরা আরিফিনকে ২৮ নভেম্বর ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। কিন্তু আসিকুরের হাতে কোনো টাকা নেই। তাই তিনি সন্তানের চিকিৎসার জন্য হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার ঠিকানা: হিসাব নম্বর ০০৭১২১০০৪৬৭২৮১, এক্সিম ব্যাংক, গুলশান শাখা, ঢাকা। বিকাশ নম্বর ০১৭১২৪২৫৩৪৬। বিজ্ঞপ্তি।