সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলছিবা
রাজশাহী কলেজের মনোবিজ্ঞান স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী আলছিবা খানের (২০) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর বাবা হাসিমুদ্দিন খান নাটোরের লালপুর উপজেলার গোপালপুর মহল্লার বাসিন্দা। তিনি মুদি দোকানদার। পরিবারের শেষ সম্বল দিয়ে তিনি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আলছিবার পরীক্ষা করিয়েছেন। তাঁরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু হাসিমুদ্দিনের পক্ষে সে খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তাই তিনি দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাহায্যপ্রার্থী। সাহায্য পাঠানোর ঠিকানা: আলছিবা খান, হিসাব নম্বর ৩৪১৮০০৯১, সোনালী ব্যাংক, লালপুর শাখা, নাটোর। বিকাশ করা যাবে ০১৭৩৫৩৫৩৪৭৪ নম্বরে। বিজ্ঞপ্তি।