সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবিকুন নাহার

মাত্র ১১ মাসের শিশু সাবিকুন নাহারের হৃদ্যন্ত্রে তিনটি ও ভাল্ভে একটি ছিদ্র ধরা পড়েছে। শিশুটির বাড়ি বরগুনা সদর উপজেলার ছোট লবণগোলা গ্রামে। গত মার্চে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয় তার। কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বর্তমানে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। চিকিৎসকেরা জানান, জরুরি ভিত্তিতে শিশুটির দুদফা অস্ত্রোপচার প্রয়োজন। অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসায় খরচ হবে প্রায় ৬ লাখ টাকা। তার চিকিৎসায় এরই মধ্যে জমিজমা ও অন্য সহায়সম্বল বিক্রি করে সাড়ে ৩ লাখ টাকা খরচ করেছেন মা নাজমুন নাহার। এখন অস্ত্রোপচারসহ চিকিৎসা-ব্যয় জোগাড় করতে পারছেন না তিনি। এ অবস্থায় তিনি সমাজের দানশীল ও সুহৃদ ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোসাম্মাৎ নাজমুন নাহার, সঞ্চয়ী হিসাব নম্বর-০১০.০৭৪১৫, সোনালী ব্যাংক, করপোরেট শাখা, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা। বিজ্ঞপ্তি।