সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রিয়াজুল ইসলাম
মো. রিয়াজুল ইসলাম (রাহাত) নামের ফুটফুটে শিশুটির বয়স মাত্র ১৬ মাস। জন্মগত জটিল হৃদ্রোগে আক্রান্ত। চিকিৎসকেরা দ্রুত বিদেশ নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। খরচ লাগবে অন্তত পাঁচ লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবা মো. রবিউল ইসলামের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তার চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করেছেন রবিউল ইসলাম। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রবিউল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৩৪৮১০১০৬১০৮৩, পূবালী ব্যাংক লিমিটেড, পঞ্চগড় শাখা, পঞ্চগড়। বিকাশ করা যাবে ০১৭১৭৮১৭৩১৭১—এই নম্বরে।