সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিজানুর রহমান
নোয়াখালীর বেগমগঞ্জের কাঁচিহাটা গ্রামের মিজানুর রহমান হৃদ্রোগ ও হাঁপানিতে আক্রান্ত। দরিদ্র পরিবারের সন্তান মিজানুর দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকলেও চিকিৎসা করাতে পারছেন না। বহু কষ্টে কিছু অর্থ জোগাড় করে সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। মিজানুরের তত্ত্বাবধানকারী চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে বেশ কিছু ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন। এগুলো কিনতে প্রায় ৫০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে ওষুধ কিনতে পারছেন না তিনি। এ অবস্থায় সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্যের ঠিকানা: মো. মিজানুর রহমান, হিসাব নম্বর-৩৪১৩৮৫৯৪, জনতা ব্যাংক, দিলকুশা করপোরেট শাখা, মতিঝিল, ঢাকা-১০০০। বিজ্ঞপ্তি।