সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. আলী হোসেন
বরগুনার পাথরঘাটার মাদারতলী গ্রামের বাসিন্দা মো. আলী হোসেন (৬৭) একজন বীর মুক্তিযোদ্ধা। মস্তিষ্ক ও হৃদ্রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ নয় বছর ধরে শয্যাশায়ী তিনি। তাঁর স্ত্রীও মস্তিষ্কের গুরুতর অসুস্থতায় আক্রান্ত। তাঁদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ছেলেটি ঘূর্ণিঝড় সিডরে মারা গেছেন। মুক্তিযোদ্ধা ভাতা ও কিছু স্বজনের সহায়তায় কোনো রকমে চলছে আলী হোসেনের সংসার। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা বলেছেন, নিয়মিত চিকিৎসা পেলে আলী হোসেন সুস্থ হয়ে উঠবেন। তাঁর স্ত্রীরও অস্ত্রোপচারসহ উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু আলী হোসেনের পক্ষে দুজনের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের সহৃদয় ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তা-প্রত্যাশী তাঁরা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আলী হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ২৯৬.০০১.৭৯২, সোনালী ব্যাংক, পাথরঘাটা শাখা, বরগুনা। বিজ্ঞপ্তি।