সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রফিকুল ইসলাম
পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের কর্মী মো. রফিকুল ইসলাম (২৫)। বাড়ি ঠাকুরগাঁওয়ে। এই যুবকের উপার্জনেই চলে বাবা-মাসহ তাঁর ছয় সদস্যের পুরো পরিবার। আশা ছিল, বৃদ্ধ বাবা-মাকে একটু স্বস্তিতে রাখবেন, বোনদের বিয়ে দিয়ে নিজেকে গোছাবেন। কিন্তু অভাব-অনটনে তা হয়ে ওঠেনি। এরই মধ্যে ধরা পড়েছে দুরারোগ্য ব্লাড ক্যানসার। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকেরা জানান, রফিকুলের চিকিৎসায় বিপুল অর্থ প্রয়োজন। কিন্তু এ অর্থ জোগাড় করতে পারছেন না তিনি। অন্তত পরিবারের জন্য হলেও বাঁচতে চান রফিকুল। প্রত্যাশা করেন সমাজের বিত্তবান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তার। সহায়তা পাঠানোর ঠিকানা: রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব ১৫২৭৫, অগ্রণী ব্যাংক, পঞ্চগড় শাখা।