সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহানারা বেগম
ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় গৃহবধূ জাহানারা বেগম। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ রকিব উদ্দীন আহমেদের চিকিৎসাধীন আছেন। তাঁকে নিয়মিত কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এতে অনেক অর্থ প্রয়োজন। তাঁর স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করেন। তাঁদের সংসারে দুটি মেয়ে আছে। স্বামীর সামান্য যে সঞ্চয় ছিল, তা দিয়েই এত দিন স্ত্রীর চিকিৎসা খরচ চালিয়েছেন। কিন্তু তাঁর পক্ষে স্ত্রীর চিকিৎসার বিশাল খরচ আর চালানো সম্ভব নয়। তাই স্ত্রীকে বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবান মানুষের কাছে সাহাযের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. দেলোয়ার হোসেন, অ্যাকাউন্ট নম্বর ১০৫-১০১-৫০০৭৩০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।