সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ামিন আরাফাত

শিশু ইয়ামিন আরাফাত (৭) ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, যত দ্রুত সম্ভব ইয়ামিনের অস্থিমজ্জা প্রতিস্থাপন করা প্রয়োজন। এতে খরচ পড়বে অন্তত ৫০ লাখ টাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ইয়ামিনের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী নূরুল আজিজ চৌধুরী ও গৃহিণী মা তাঁদের সর্বস্ব দিয়ে চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব। ছেলের অস্থিমজ্জা প্রতিস্থাপনের খরচ জোগাড় করতে পারছেন না তাঁরা। এ অবস্থায় সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তাপ্রত্যাশী অসহায় এ বাবা-মা। সহায়তা করার ঠিকানা: এম/এস ইয়ামিন এন্টারপ্রাইজ, হিসাব নম্বর-১২৮.১১০.১৫৩২১, ডাচ্‌-বাংলা ব্যাংক, শিমরাইল শাখা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ফোন-০১৮১১২৪৪৪৪৪। বিজ্ঞপ্তি।