সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফখরুলইসলাম

খবরের পেছনে ছোটা যাঁর কাজ, তিনিই এখন খবরের বিষয়বস্তু। টেলিভিশন চ্যানেল আরটিভির ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম ওরফে আইয়ুব দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত। ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার বাসিন্দা ফখরুল একজন কণ্ঠশিল্পীও। বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ, লিভার প্রতিস্থাপনে ফখরুলকে দ্রুত বিদেশে পাঠানো প্রয়োজন। এতে খরচ হবে প্রায় ৭০ লাখ টাকা। কিন্তু এই বিপুল অর্থ জোগাড়ের সামর্থ্য তাঁর পরিবারের নেই। ফখরুলের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে এরই মধ্যে চরম বিপর্যয়ের মুখে পড়েছে তাঁর পরিবারটি। এ অবস্থায় সমাজের দানশীল ব্যক্তি ও দাতা সংগঠনের সহায়তা কামনা করেছেন ফখরুল। সহায়তা পাঠানোর ঠিকানা: সেলিনা আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর ৭৬৭৩, সোনালী ব্যাংক, আশুগঞ্জ শাখা, ব্রাহ্মণবাড়িয়া।