সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আহসানুল কবীর
মো. আহসানুল কবীর

মো. আহসানুল কবীর
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার মো. আহসানুল কবীর (৩৯) লিউকোমিয়ায় আক্রান্ত। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শক্রমে তাঁকে ভারতে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে কেমোথেরাপি দেওয়ার পরও কাজ না হওয়ায় চিকিৎসকেরা তাঁর অস্থিমজ্জা প্রতিস্থাপনের পরামর্শ দেন। এ জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা, যা জোগাড় করা আহসানুল কবীরের পরিবারের পক্ষে অসম্ভব। চিকিৎসার খরচ মেটাতে ইতিমধ্যে পরিবারটি সব সহায়-সম্বল বিক্রি করে ফেলেছে। আহসানুল কবীরের পরিবারে আছে ছোট্ট দুটি সন্তান, স্ত্রী ও মা-বাবা। এখন আর কোনো উপায় না দেখে দেশের সহৃদয় ব্যক্তি ও দানশীল প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে পরিবারটি। মো. আহসানুল কবীরকে সাহায্য পাঠানোর ঠিকানা: আহসানুল কবীর, হিসাব নম্বর: ২০৫০২১৩০২০০৫৮২৮১৭, ইসলামী ব্যাংক, হেড অফিস কমপ্লেক্স, ঢাকা। বিজ্ঞপ্তি।