সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিয়ম আক্তার
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তার (১০)। এ বয়সে তার সহপাঠীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে, দৌড়ঝাঁপ করে। তবে শারীরিক প্রতিবন্ধিতার কারণে মরিয়ম তা পারে না।
চিকিৎসকেরা জানিয়েছেন, জন্মের সময় মাথায় আঘাত পাওয়াসহ বিভিন্ন কারণে মরিয়মের এ সমস্যার শুরু। মরিয়মের চিকিৎসায় সাত-আট লাখ টাকা প্রয়োজন। কিন্তু চিকিৎসার এ খরচ বহন করা তার দরিদ্র বাবা সলিম শরীফ ও মা আকলিমা বেগমের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই তাঁরা সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। সহায়তার ঠিকানা: সেলিম শরীফ, হিসাব নম্বর ৪৩৬৫, ইসলামী ব্যাংক, গুলশান সার্কেল-১, ঢাকা। বিজ্ঞপ্তি