সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. এমরান উদ্দিন ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার জাজিয়ারা গ্রামের বাসিন্দা মো. এমরান উদ্দিন ভূঁইয়ার (৩৮) দুটি কিডনিই নষ্ট। জাতীয় কিডনি চিকিৎসকেরা বলেছেন, তাঁর অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে তাঁর ডায়ালাইসিস চলছে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের এই কর্মী। এ অবস্থায় চার বছর বয়সী ছোট শিশুসন্তানের দিকে তাকিয়ে বেঁচে থাকতে চান এমরান উদ্দিন। তাই তো তাকিয়ে আছেন সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তার দিকে। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. এমরান উদ্দিন ভূঁইয়া, সঞ্চয়ী হিসাব: ৩৫৩.৯১০.১০২.৬৫৫১, পূবালী ব্যাংক, সোনারগাঁও হোটেল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।