সাহায্যের আবেদন

ঝুমা রানি
বরিশাল উইমেন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ঝুমা রানির (১৮) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। বছর খানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও পরে ঢাকার কিডনি হাসপাতালে ভর্তি হন ঝুমা। তাঁর চিকিৎসায় এর মধ্যে পাঁচ-সাত লাখ টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন, দ্রুত ঝুমার অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে দরকার প্রায় ১০ লাখ টাকা। কিন্তু মেয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে এরই মধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামের বাসিন্দা ধীরেন চন্দ্র সরকার। এ অবস্থায় কলেজপড়ুয়া মেধাবী মেয়েটির চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: ধীরেন চন্দ্র সরদার, হিসাব নম্বর ১০০.০৮৬.৬২৬, সোনালী ব্যাংক, চরামদ্দি শাখা, বাকেরগঞ্জ, বরিশাল। বিজ্ঞপ্তি।