সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরুল ইসলাম
যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল তেইশ মাইল গ্রামের ক্ষুদ্র মুদি দোকানি মো. কামরুল ইসলাম (৪৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার অথবা রিং পরাতে হবে। এতে খরচ হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। অসুস্থ মা, স্ত্রী ও দুই সন্তানসহ পাঁচ সদস্যের পরিবারে কামরুলই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সহায়-সম্বলহীন কামরুলের পরিবারের পক্ষে বর্তমানে ওই অর্থ জোগাড় করা সম্ভব না হওয়ায় তাঁর স্ত্রী শাহানাজ পারভীন সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা, শাহানাজ পারভীন, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২১২৩৬৩৯, সোনালী ব্যাংক, কেশবপুর শাখা। বিজ্ঞপ্তি।