সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মিলু
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম ঠ্যাংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. মিলু ব্লাড ক্যানসার রোগে আক্রান্ত। তাকে আট মাসে ১৫ বার কেমোথেরাপি দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এ জন্য অন্তত পাঁচ লাখ টাকা দরকার। মিলুর বাবা মো. আশরাফ দিনমজুর। ছেলের চিকিৎসার জন্য ভিটেমাটি বিক্রি করে এবং অন্যদের সাহায্য-সহযোগিতা নিয়ে এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছেন, কিন্তু আর পারছেন না। তাই সমাজের দানশীল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাহেবুর রহমান, চলতি হিসাব নম্বর ৬১৭, জনতা ব্যাংক লিমিটেড, বাউড়া শাখা, লালমনিরহাট। বিকাশ নম্বর ০১৭১৬১৮৯৮৯৭।