সাহায্যের আবেদন
সোনিয়া আক্তার
বরিশালের উজিরপুর উপজেলার চাংগুরিয়া গ্রামের দিনমজুর মো. রফিকুল ইসলামের মেয়ে সোনিয়া আক্তার (১৩) মস্তিষ্কের রোগে আক্রান্ত। মেয়েটি সুচিকিৎসার অভাবে এরই মধ্যে মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখানোর পর চিকিৎসকেরা জানান, তিন-চার বছর মেয়েটির চিকিৎসা চালিয়ে যেতে হবে। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠিয়ে অস্ত্রোপচার করা গেলে দ্রুত সুস্থ হয়ে উঠবে সে। মেয়েটিকে প্রতিদিন প্রায় ৪০০ টাকার ওষুধ খাওয়াতে গিয়ে একরকম নিঃস্ব হয়ে পড়েছেন তার বাবা। তাঁর পক্ষে আর চিকিৎসাব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় এই বাবা তাঁর মেয়ের চিকিৎসায় সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. রফিকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর-১০০০৬০৮৩২, রূপালী ব্যাংক, মগবাজার শাখা, ঢাকা। বিকাশ নম্বর-০১৭৩৩৯৮৩১০১। বিজ্ঞপ্তি।