সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেশমা খানম
সাড়ে তিন লাখ টাকার জন্য আটকে আছে নবম শ্রেণির ছাত্রী রেশমা খানমের চিকিৎসা। বরিশাল জেলার উজিরপুর থানার জল্লা ইউনিয়নের কৃষক মো. ইউনুস সিকদারের মেয়ে রেশমার হৃদ্যন্ত্রের ভাল্ব নষ্ট হয়ে গেছে। সে এখন জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি আছে। তাঁর অস্ত্রোপচার জরুরি। এ জন্য সাড়ে তিন লাখ টাকা দরকার। কৃষক বাবার পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই মেয়ের জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে অসহায় পরিবারটি। টাকা পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক লিমিটেড, মগবাজার শাখার হিসাব নম্বর-৭৩৮১। বিজ্ঞপ্তি।