সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মফিজুল ইসলাম
খুলনার খালিশপুরের বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৫৩) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে সম্প্রতি চিকিৎসা নেন তিনি। চিকিৎসকেরা বলেছেন, সুস্থ হতে হলে তাঁকে অব্যাহতভাবে চিকিৎসা চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। এ অবস্থায় চিকিৎসার জন্য আবার বিদেশ যাওয়ার প্রয়োজন হলেও অর্থাভাবে তা পারছেন না তিনি। তাই চেয়ে আছেন সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের সহায়তার দিকে। সহায়তা পাঠানোর ঠিকানা: রনি আসরিন, ব্যাংক হিসাব নম্বর ১৫১.১০৩.২২০৩২, ডাচ্-বাংলা ব্যাংক। বিজ্ঞপ্তি।