সাহায্যের আবেদন
মো. রবিউল ইসলাম
মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. রবিউল ইসলাম (১১) দীর্ঘদিন ধরে হৃদ্রোগে আক্রান্ত। দুটি ভালভই অকেজো হয়ে গেছে তার। ছেলেটির বাবা মো. খলিলুর রহমান সোয়েটার কারখানার একজন কর্মী। গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার কর্পুকাঠিতে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর শিশুটি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, ছেলেটির দ্রুত অস্ত্রোপচার করে অন্তত একটি ভালভ প্রতিস্থাপন করা প্রয়োজন। এতে খরচ হবে আনুষঙ্গিক ব্যয়সহ প্রায় পাঁচ লাখ টাকা। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসার ভার বহন করে তার নিঃস্ব হয়ে পড়া বাবার পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলেটিকে বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা চেয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. খলিলুর রহমান, হিসাব নম্বর: ০৫০.১১২.০০৫.০৫৫৫, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, মাতুয়াইল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।