সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমির হোসেন
আমির হোসেন দীর্ঘদিন ধরে টিউমারে আক্রান্ত। অকেজো হয়ে গেছে একটি কিডনিও। অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে তাঁর অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। ফুলে গেছে শরীর। পারছেন না চলাফেরা করতে। তাঁর বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামে। পেশায় কারখানার মিস্ত্রি আমির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধীন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা বলেন, দ্রুত অস্ত্রোপচার ও উন্নত চিকিৎসা করানো গেলে তিনি সুস্থ হয়ে উঠবেন। অন্যথায় তাঁর অপর কিডনিও অকেজো হয়ে পড়তে পারে। তাঁর অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসায় খরচ হবে প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়া
আমির এ অর্থ জোগাড় করতে পারছেন না। তাই সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহায়তা কামনা করেছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. সাগর, সঞ্চয়ী হিসাব-১২১.০০০.০১৬৬৭, সাউথইস্ট ব্যাংক, মৌচাক শাখা, মালিবাগ, ঢাকা। বিজ্ঞপ্তি।