সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজিবা ফাইরুজ
নাজিবা ফাইরুজ

নাজিবা ফাইরুজ একটি বেসরকারি সংগঠনের (এনজিও) কর্মী। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়। জরায়ুর টিউমার, লিভার ও হার্টের সমস্যায় আক্রান্ত তিনি। ইতিমধ্যে অজ্ঞাত এক অসুখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে। কিন্তু তা থেকে সেরে ওঠেননি তিনি। বর্তমানে তাঁর শরীর ফুলে গেছে। ভালোভাবে চলাফেরা করতে পারছেন না। চিকিৎসকেরা জানান, তাঁকে সুস্থ করে তুলতে কয়েক দফা অস্ত্রোপচার ও নিয়মিত চিকিৎসা চালানোর প্রয়োজন। নানা কারণেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঢাকায় ছোট একটি বাসায় মানবেতর জীবন যাপন করা ফাইরুজের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসাভার মেটানো সম্ভব হচ্ছে না। নিতান্ত বাধ্য হয়ে তিনি সমাজের হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি তাঁর চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: নাজিবা ফাইরুজ, সঞ্চয়ী হিসাব: ০২০.০০০.৫৪০.৭৭৭২, অগ্রণী ব্যাংক, শিববাটী শাখা, বগুড়া। বিজ্ঞপ্তি।