সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. জিয়াউর রহমান
সামান্য সরকারি চাকরিজীবী মো. জিয়াউর রহমান (৩৫) দীর্ঘদিন ধরে কিডনির জটিল রোগে আক্রান্ত। তাঁর বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সুন্না গ্রামে। ইতিমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু সুফল পাননি। চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ পড়বে প্রায় ২০ লাখ টাকা। কিন্তু চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সহায়সম্বল বিক্রি করে এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। কিডনি সংগ্রহ ও তা প্রতিস্থাপনের ব্যয় জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব। এ অবস্থায় তিনি সমাজের বিত্তবান মানুষ ও দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি তাঁর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সহায়তা পাঠানোর ঠিকানা: শাহিদা আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর-০০১.২১০.০০০.০০৯৪, সাউথইস্ট ব্যাংক, রোকেয়া সরণি, ঢাকা। বিজ্ঞপ্তি।