সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন (৪৫)। জীবনে সচ্ছলতা ছিল। সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে থাকতেন। কিন্তু আজ তিনি নিজেই অসহায়।
বছর দেড়েক হলো আনোয়ারের খাদ্য ও শ্বাসনালির নার্ভগুলো অবশ হয়ে গেছে। প্রভাব পড়ছে মস্তিষ্কেও। বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিয়েছেন লম্বা সময়। এতে স্পষ্ট হতে শুরু করেছে গলার স্বর। তবে খাবার খেতে ভীষণ কষ্ট পাচ্ছেন। চিকিৎসকের আশা, দীর্ঘমেয়াদি নিউরো চিকিৎসায় সুস্থ হয়ে উঠতে পারেন আনোয়ার। দেশের বাইরে আরেকটু উন্নত চিকিৎসা হয়তো বদলে দিতে পারে তাঁর জীবন। কিন্তু তাঁর একার সামর্থ্যে এর কোনোটিই এখন সম্ভব নয়। কিন্তু পরিবারের মাঝে বেঁচে থাকতে চান আনোয়ার। তাঁকে সহায়তা করতে চাইলে: মো. আনোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ১৫০৬২, ইসলামী ব্যংক, চৌদ্দগ্রাম শাখা, কুমিল্লা।