সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূর এ জান্নাত
ছোট্ট বয়সেই ব্লাড ক্যানসারে আক্রান্ত নূর এ জান্নাত। তার বাড়ি চট্টগ্রামের সদরঘাট এলাকায়। বাবা মো. দিদারুল ইসলাম। ২০১১ সাল থেকে ক্যানসার আক্রান্ত নূর এ জান্নাতের দুই দফা অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু সুস্থ হয়ে ওঠেনি। বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দ্রুত সিঙ্গাপুর পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু কয়েক বছর ধরে দুরারোগ্য এ রোগের ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়া শিশুটির পরিবারের পক্ষে তাকে সিঙ্গাপুরে পাঠিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ও সুহৃদ ব্যক্তিদের কাছে সহায়তা কামনা করেছে অসহায় পরিবারটি। সহায়তা পাঠানোর ঠিকানা: তাসলিমা বেগম, হিসাব নম্বর-৪৫১১৩, ইসলামী ব্যাংক, গাজীপুর চৌরাস্তা শাখা। বিজ্ঞপ্তি।