সাহায্যের আবেদন
সেলিনা আখতার
বগুড়া শহরের রহমাননগর এলাকার গৃহবধূ সেলিনা আখতার (৩৮) ক্যানসারে আক্রান্ত। অর্থাভাবে তাঁর চিকিৎসা বন্ধের পথে। ২০১৪ সালের নভেম্বরে ক্যানসার ধরা পড়ার পর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তাঁর পরিবার নিঃস্বপ্রায়। স্বামী আজিজার রহমান সামান্য আয়ের গ্রিলমিস্ত্রি। স্কুল-কলেজে পড়াশোনা করছে দুই মেয়ে। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতিমধ্যে বিক্রি করতে হয়েছে জমিজমাসহ সহায়সম্বল। ধারও করতে হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। সেলিনা বর্তমানে ল্যাবএইড হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল কলেজের অনকোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তাঁকে প্রতি তিন সপ্তাহে একবার কেমোথেরাপি নিতে হচ্ছে। চিকিৎসা ও ওষুধের জন্য মাসে ব্যয় হচ্ছে ৫০ হাজার টাকা। এত অর্থের সংকুলান করা সেলিনার পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই বাঁচার আকুতি জানিয়ে সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: বদরুদ্দোজা, সঞ্চয়ী হিসাব-১০০.১৬৪.৮৯৯, সোনালী ব্যাংক, শেরপুর সড়ক, বগুড়া শাখা। বগুড়া প্রতিনিধি।