সাহায্যের আবেদন
তনুশ্রী পাল
কুড়িগ্রামের কৃষ্ণপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তনুশ্রী পাল ক্যানসারে আক্রান্ত। বর্ডার গার্ড পাবলিক স্কুলের ছাত্রী তনুশ্রীর বাবা প্রশান্ত কুমার পাল একজন দরিদ্র মৃৎশিল্পী। ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের অধীনে তার চিকিৎসা চলছে। তনুশ্রীর বাবা জমিজমা বিক্রি করে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় এত দিন তার চিকিৎসা ব্যয় মিটিয়েছেন। এতে ইতিমধ্যে খরচ হয়েছে ১৫-১৬ লাখ টাকা। চিকিৎসকেরা জানিয়েছেন, আরেকটি অস্ত্রোপচার করা হলে তনুশ্রী সুস্থ হয়ে উঠতে পারে। এ জন্য দরকার প্রায় ১০ লাখ টাকা। কিন্তু এই টাকা তার বাবা আর সংগ্রহ করতে পারছেন না। তাই মেয়েটিকে বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন প্রশান্ত কুমার। সহায়তা পাঠানোর ঠিকানা: প্রশান্ত কুমার পাল, সঞ্চয়ী হিসাব-১২৪৫০, ইসলামী ব্যাংক, কুড়িগ্রাম শাখা। বিজ্ঞপ্তি।