সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল মামুন

যে ছেলেটি গলা খুলে গান গাইত, আনন্দ-উচ্ছ্বাসে মাতাত বন্ধুদের, সে আজ হারাতে বসেছে জীবনের রং-রূপ-রস। ব্লাড ক্যানসারে আক্রান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আল মামুনকে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কিন্তু পরিবারের পক্ষে চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই মামুনের পরিবারের সদস্য ও সহপাঠীরা তাঁকে বাঁচাতে সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। মামুনকে সাহায্য পাঠাতে—অ্যাকাউন্ট নাম: আল মামুন, ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড, সঞ্চয়ী হিসাব নম্বর: ১২৬১৫১০০৭২১৬৬ অথবা বিকাশ নম্বর: ০১৭১৭৭৬৯৮৭৭। বিদেশ থেকে টাকা পাঠাতে: Swift- DBBLBDDH Al Mamun। বিজ্ঞপ্তি।