সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মোকতার হোসেন
মো. মোকতার হোসেন দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলীনগর গ্রামে। ঢাকার উত্তরায় আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু অর্থাভাবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে পারছে না তাঁর পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতা ও তাঁর চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটির এখন পথে বসার উপক্রম হয়েছে। তাই মোকতারের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহায়তার হাত বাড়ানোর আবেদন করেছে অসহায় পরিবারটি। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. মোকতার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৬০৩, ইসলামী ব্যাংক, রহনপুর শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিজ্ঞপ্তি।