সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোজী আক্তার
রাজধানীর বনশ্রীর বাসিন্দা রোজী আক্তারের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। এত টাকা জোগাড় করা তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয়। তাঁদের আর্থিক সাহায্য পাওয়ার আর কোনো উপায় নেই। তাই মায়ের চিকিৎসার জন্য দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁর কলেজপড়ুয়া একমাত্র ছেলে কাজী মিনাল। সাহায্য পাঠানোর ঠিকানা: রোজী আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর ১৭৮১৫১৯৩০৪৭, ডাচ্-বাংলা ব্যাংক, রামপুরা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।