সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিম্পা খাতুন

গৃহবধূ রিম্পা খাতুন (২৭) তিন মাস ধরে মারাত্মক লিভার সমস্যায় ভুগছেন। কিডনিতেও গুরুতর সমস্যা তাঁর। জন্ডিসের তীব্রতা থেকে রিম্পা খাতুনের লিভারে সমস্যা ধরা পড়ে। প্রথমে ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং বর্তমানে উত্তরার লাইফহিল হসপিটালে তাঁর চিকিৎসা চলছে। দৈনিক দু-তিন হাজার টাকার ওষুধ ছাড়াও এক দিন পরপর তাঁকে অত্যন্ত ব্যয়বহুল ইনজেকশন দিতে হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর চিকিৎসার জন্য ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর সবজিবিক্রেতা স্বামী গাজীপুর নিবাসী মোহাম্মদ নাজমুল শাহের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের বিত্তবান ও দাতাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। সাহায্য পাঠানো যাবে: সঞ্চয়ী হিসাব নম্বর ১১৭১৫১৫২৯৮২, ডাচ্‌-বাংলা ব্যাংক, উত্তরা জসিমউদ্‌দীন রোড শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।