সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিদুর রহমান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশেমপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মিনিবাসচালক হামিদুর রহমানের (২৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সম্প্রতি তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে খরচ হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা। আর কিডনি প্রতিস্থাপনের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে ডায়ালাইসিস করতে হবে।
হামিদুর রহমান জানান, দুটি ছাপরাঘর ছাড়া আর কোনো সম্পদ নেই তাঁর। এই বিপুল টাকা জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করছেন তিনি।
সহায়তা পাঠানোর ঠিকানা: হামিদুর রহমান, সঞ্চয়ী হিসাব-৪৮১১৬, ইসলামী ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ