সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানিয়া ইসলাম
তানিয়া ইসলাম মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে শিংরাউলী গ্রামের সাইকেল মেরামতকারী জুয়েল রহমানের মেয়ে। সে ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, তানিয়ার চিকিৎসায় প্রাথমিকভাবে চার লাখ টাকা প্রয়োজন। এদিকে মেয়েটির দরিদ্র বাবা-মা এ অর্থ সংগ্রহ করতে পারছে না। এ অবস্থায় মেয়েটির চিকিৎসায় সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে আসবেন বলে তাঁদের প্রত্যাশা।
তানিয়াকে সহায়তা পাঠানোর ঠিকানা: রহিমুন নাহার, সঞ্চয়ী হিসাব-০০২১১৯৭৪৭, সোনালী ব্যাংক, শমশেরনগর শাখা।