সাহায্যের আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমীর চন্দ্র দাস
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুরের তরুণ সমীর চন্দ্র দাসের হৃদ্যন্ত্রের একটি ভালভ নষ্ট হয়ে গেছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে ভালভটি প্রতিস্থাপন করা প্রয়োজন। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা খরচ হবে।
সমীরের বাবা অমূল্য চন্দ্র দাস জানান, আট সদস্যের পরিবারের ভরণপোষণ খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন তিনি। এ অবস্থায় অর্থাভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না। তাই সমীরের চিকিৎসার জন্য সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তার দিকে তিনি চেয়ে আছেন।
সমীরকে সহায়তা পাঠানোর ঠিকানা: সমীর চন্দ্র দাস, সঞ্চয়ী হিসাব নম্বর ৭৯০৬, সোনালী ব্যাংক, শাহরাস্তি শাখা, চাঁদপুর। বিজ্ঞপ্তি