সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ মাসের শিশু খন্দকার আলিফ গুরুতর অসুস্থ। তার রক্তে লোহিত কণিকা কমে যাওয়ার পাশাপাশি প্লাটিলেট উৎপাদনের হারও দিন দিন কমে আসছে। চিকিৎসকেরা জানিয়েছেন তার বোনম্যারো অপারেশন করাতে হবে। এ জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দরকার অন্তত ৩০ লাখ টাকা। আলিফের দরিদ্র বাবা টাঙ্গাইলের পাঁচআনির খন্দকার বিপ্লবের পক্ষে তা জোগাড় করা সম্ভব নয়। সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। হিসাব নম্বর: ১৫৫১১০২০০২৬৬৭৮, প্রাইম ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল শাখা। বিকাশ নম্বর: ০১৭৭৮১৩৩৪১২। বিজ্ঞপ্তি