সাহায্যের আবেদন
মো. আনোয়ার হোসেনশেরপুর জেলা সদরের বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরি গ্রামের মরহুম আলিমদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫)। তিনি ঢাকায় হালকা যান চালিয়ে বৃদ্ধা মা, স্ত্রী ও তিন বছরের একমাত্র মেয়েকে নিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করতেন। ছয় মাস আগে জটিল হূদরোগে আক্রান্ত হন তিনি। সামান্য যা সঞ্চয় ছিল তা দিয়ে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে দুই দফা চিকিত্সা করেছেন। চিকিত্সকেরা পরামর্শ দিয়েছেন বুকে স্থায়ীভাবে ‘পেসমেকার’ লাগাতে। এ জন্য প্রয়োজন অন্তত আড়াই লাখ টাকা। নিঃস্ব আনোয়ারের পক্ষে এ টাকা জোগাড় করা একেবারেই সম্ভব। আনোয়ার বর্তমানে শেরপুরের পশ্চিম কুমরি গ্রামের ভাইয়ের বাড়িতে বিনা চিকিত্সায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এ অবস্থায় সমাজের হূদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আনোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৭-১০১-৯৮৫১৫, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা। শেরপুর প্রতিনিধি