সাহায্যের আবেদন
মো. রানা মিয়ামাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের দিনমজুর মো. রানা মিয়া (২০)। ১০ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গায় মোটরসাইকেলের চাপায় তাঁর ডান পা ভেঙে যায়। মারাত্মক আঘাত পান মাথায়। এর পর থেকে ঢাকার লালমাটিয়ার ইস্টার্ন হসপিটাল ও মেডিকেল রিসার্চ সেন্টারে ভর্তি হয়ে আছেন তিনি। হাসপাতালের চিকিত্সক সুকৃতি দাস জানিয়েছেন, রানার ডান পায়ে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। চিকিত্সা নিতে হবে দুই থেকে তিন মাস; তবেই তিনি পুরোপুরি সুস্থ হতে পারেন। এ জন্য অন্তত চার লাখ টাকা লাগবে। রানার বাবা আবদুল আজিজ মিয়া রংমিস্ত্রির কাজ করেন। তাঁর পক্ষে চার লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এখন দেশের সবাই যদি অল্প অল্প করে হলেও রানার চিকিত্সায় সহায়তা করেন, তবেই তাঁকে সুস্থ করা সম্ভব। সাহায্য পাঠানোর ঠিকানা: বোরহান উদ্দিন খালাসী, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫০৭৮০১৮৪৪৬৪, ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।