সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় আহত ফজলুল কবির (৪০) দুটি পা হারাতে বসেছেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি স মিলে কাজ করতেন। বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে দ্রুত ভারতের মাদ্রাজে পাঠাতে পরামর্শ দিয়েছেন। তা না হলে তাঁর দুটো পা হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়বে। তাঁর চিকিৎসায় খরচ হবে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।

বর্তমানে তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ওয়াকিল আহমেদের অধীনে চিকিৎসাধীন। ফজলুল কবিরের বাবা বশির আহমেদ দীর্ঘদিন চিকিৎসা খরচ জোগাতে গিয়ে জায়গা-জমি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। ছেলেকে পঙ্গুত্ব থেকে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ফজলুল কবির, হিসাব নম্বর: ৯২২১, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. দেওয়ানহাট শাখা, চট্টগ্রাম। মুঠোফোন:০১৮১৫-১১৯৭১৭। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।